মৌমিতা দেবনাথ
সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা পানীয় জলের দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছে যেখানে বারংবার সাধারণ মানুষের অভিযোগ উঠে আসে যে ভোট শেষ হলেই এলাকার আর কোন উন্নয়ন হয় না কিন্তু এবার মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় দেখতে পাওয়া গেল এক নজিরবিহীন ঘটনা। নিজের পকেট থেকে টাকা খসিয়ে এলাকার রাস্তা মেরামত করালেন কংগ্রেস প্রার্থী আনোয়ার হোসেন। তিনি জানান যে মানুষের উন্নয়ন করার জন্যই তিনি ভোটে দাঁড়িয়েছেন দীর্ঘদিন যাবত এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে দুর্দশা গ্রস্থ রাস্তার কারণে নিত্যদিন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের আর তাই ভোটের আগে নিজের পকেট থেকে টাকা খরচা করে তিনি রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন।

