নিজের ছেলে বটগাছের বিয়ে দিলেন এক বৃদ্ধা, একি কাণ্ড

মৌমিতা দেবনাথ
নিজের ছেলে বটগাছের বিয়ে দিলেন এক বৃদ্ধা, একি কাণ্ড
কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীদের বিয়ে দেওয়ার মতো ঘটনা তো প্রায়শই দেখা যায়। কিন্তু তা বলে বট গাছের বিয়ে দেখেছেন কখনো। নিজের কোন ছেলে না থাকায় এক বট বৃক্ষকে ছোট্টবেলা থেকে নিজের সন্তান রূপে পালন করেছেন এই বৃদ্ধা আর বটের বয়স কুড়ি বছর হতেই তাকে বিয়ে দিলেন তিনি। অত্যন্ত নজির বিহীন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত পারিজাতনগরে। জানা গেছে ওই বৃদ্ধার স্বামী গত হয়েছেন কিছুদিন আগে। আর তখন থেকেই পাড়া-প্রতিবেশীরা বলতে শুরু করে যে ছেলের তো বয়স হয়ে গেছে এবার বিয়ে দিয়ে দিন যদিও বৃদ্ধা জানালেন তিনি বহুদিন ধরেই এটি ভাবছিলেন অবশেষে তিনি লক্ষ্য করেন সেই বটগাছের পাশে আরও একটি বৃক্ষ জন্মেছে। এরপর রীতি-নীতি মেনে বৈশাখ মাসের ৫ তারিখ পুরোহিত ডেকে নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে দিয়ে দেওয়া হলো বট বৃক্ষের। যা দেখতে হাজির হয়েছিল গোটা এলাকার মানুষ। বিয়ে দেখতে আসা অতিথিদের জন্য ছিল বিশেষ বন্দোবস্ত।