নার্ভের ট্যাবলেট সহ গ্রেফতার অভিযুক্ত এক যুবক

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
নার্ভের ট্যাবলেট সহ গ্রেফতার অভিযুক্ত এক যুবক
বিপুল পরিমাণ নার্ভের ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদায়। এদিন পুলিশের নাকা চেকিং এ শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নার্ভের ট্যাবলেট।যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। এরপরেই ওই যুবককে গ্রেফতার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এত বিপুল পরিমাণ নার্ভের ট্যাবলেট ওই যুবকের কাছে কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। এই চক্রে ওই যুবকের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।