নারী সুরক্ষার্থে বৈদ্যুতিক হ্যান্ড গ্লাভস বানিয়ে চমক সৃষ্টি করলেন যুবক

মৌমিতা দেবনাথ,
নারী সুরক্ষার্থে বৈদ্যুতিক হ্যান্ড গ্লাভস বানিয়ে চমক সৃষ্টি করলেন যুবক
সীমান্তবর্তী এলাকার বিএসএফ জওয়ান এবং নারীদের সুরক্ষার কথা চিন্তা করে এবার বৈদ্যুতিক হ্যান্ড গ্লাভস তৈরি করে নজির সৃষ্টি করলেন বনগাঁর সীমান্তবর্তী এলাকার বাসিন্দা অভিষেক। এর আগেও তিনি বৈদ্যুতিক মিসাইল তৈরি করেছিলেন যার কারণে তার নাম হয়েছিল মিসাইল ম্যান আর এবার নারী সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই বৈদ্যুতিক হ্যান্ড গ্লাভস বানিয়েছেন। এই হ্যান্ড গ্লাভসে বিশেষ একটি যন্ত্র আছে যা সংকেত পাঠানোর কাজ করবে। এমনকি যে ব্যক্তি এই হ্যান্ড গ্লাভস পড়ে থাকবে তাকে যদি কেউ আক্রমণ করতে আসে আক্রমণাত্মক ওই ব্যক্তির গায়ে ২ হাজার ৫০০ বলতে শক লাগবে। এমনকি এই হ্যান্ড গ্লাভস কারো গায়ে বেশিক্ষণ ঠেকিয়ে রাখলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। অভিষেক জানালেন যে সরকারি সাহায্য যদি পাওয়া যায় তবে দেশের কাজে লাগবে এরকম বহু যন্ত্র তিনি আবিষ্কার করবেন কারণ দেশের জন্য কোন কাজ করতে পারবে তবেই তার জীবন সার্থক। সমাজে নিত্যদিন যেভাবে নারীরা অত্যাচারিত হয় সেই চিন্তা থেকেই তার এই উদ্যোগ। ইতিমধ্যেই তার তৈরি হ্যান্ডস গ্লাভস যথেষ্ট সাড়া ফেলেছে। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ।