মলয় দে নদিয়া :- নাকাশিপাড়া থানায় কর্মরত সাব ইন্সপেক্টর গৌর গোপাল গাঙ্গুলীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। থানার পাশেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন গৌর গোপাল গাঙ্গুলী। সকাল থেকে ডাকাডাকি করেও কোন সারাশব্দ মেলে না। এরপর লোহার দরজা কেটে ঘরে প্রবেশ করে দেখেন সাব ইন্সপেক্টর গৌড় গোপাল গাঙ্গুলী ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি নাকাশি পাড়ার থানার সহকর্মীরা ছুটে আসেন। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কি কারনে তিনি আত্মহত্যা করলেন তা এখনও পষ্ট নয়। খবর দেওয়া হয় গৌড় গোপাল গাঙ্গুলীর পরিবারকে। খবর পেয়ে ছুটি আস পরিবারের পরিজনেরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় পারিবারিক কোনো অশান্তি ছিল না।
এই ঘটনায় শকের ছায়া নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তবে কি কারণে আত্মহত্যা তা এখনো অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশী পাড়া থানার পুলিশ।।

