নর্থ পোস্টাল ডিভিশন কৃষ্ণনগরের উদ্যোগে হরঘর তিরাঙ্গার প্রচারে প্রভাত ফেরী

নর্থ পোস্টাল ডিভিশন কৃষ্ণনগরের উদ্যোগে হরঘর তিরাঙ্গার প্রচারে প্রভাত ফেরী

মলয় দে নদীয়া :-ভারতের স্বাধীনতার প্রাক 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচি রুপায়োনে ২৫ টাকা মূল্যে পোস্ট অফিস থেকে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। উদ্দেশ্য একাই প্রতিটি ভারতবাসীকে দেশের প্রতি আরো দায়িত্ববোধ এবং আন্তরিক করে তোলা। নদীয়া নর্থ পোস্টাল ডিভিশন কৃষ্ণনগর পোস্ট অফিসের কর্মীদের উদ্যোগে আজ প্রভাত ফেরী প্রদক্ষিণ করে কৃষ্ণনগর শহর। জানা যায় পোস্ট অফিসে সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটি বিনামূল্যে প্রদর্শনী চালু করা হয়েছে এই উদ্দেশ্যে, এখনো পর্যন্ত ৭ হাজারেরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে। মানুষের মাঝে আরো চেতনা বৃদ্ধির জন্য তাদের এই প্রচার বলেই জানিয়েছেন আমাদের।