নবদ্বীপ পুরোহিত সমাজের উদ্যোগে গন উপনয়নের ব্যাবস্থা

নবদ্বীপ পুরোহিত সমাজের উদ্যোগে গন উপনয়নের ব্যাবস্থা

মলয় দে নদীয়া :-
করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক হলেও ব্রাহ্মণদের অবস্থা অনেকটাই খারাপ।
তাদের কথা সেভাবে কেউ ভাবছে না।
তাই নিজেরাই নিজেদের জন্য কিছু করার তাগিদে ও ব্রাহ্মণদের মধ্যে যারা একান্তই দুঃস্থ তাদের পাসে থাকার লক্ষ্যে
নবদ্বীপ পুরোহিত সমাজের উদ্যোগে আয়োজিত হয়
গন উপনয়নের।
এ দিন নবদ্বীপ শহরের রাধাবাজার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন নবদ্বীপ শহরের ও শহরের পার্শ্ববর্তি এলাকার মোট ২০ জনেরও বেশি ব্রাহ্মণ সন্তানদের এই অনুষ্ঠানে উপনয়ন করা হয়।
এ বছরই প্রথম হলেও আগামী দিনে এমন আরও ব্রাহ্মণ দের জন্য করার পরিকল্পনা আছে বলেও জানান নবদ্বীপ পুরোহিত সমাজের কর্মকর্তা।