নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নবদ্বীপ থানা ঘেরাও করে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।
নদীয়ার নবদ্বীপ থানা ঘেরাও করে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হল। নবদ্বী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিয়া সাহা গত তিন মাস নিখোঁজ থাকার পর অবশেষে এ দিন তার পচা গলা মৃতদেহ উদ্ধার করেন নবদ্বীপ থানার পুলিশ। বিজেপির অভিযোগ যে গত তিন মাস ওই মহিলা নিখোঁজ ছিলেন অবশেষে তার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। নবদ্বীপ থানার পুলিশ কিন্তু দেহ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির তালা বন্ধ ঘর থেকে মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর যে কারণেই প্রকৃতদর্শীদের শাস্তির দাবিতে নবদ্বীপ থানা ঘেরাও করে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। তারা আলোচনায় যে দরকার পড়বে তারা হাইকোর্ট এবং সিবিআই তদন্তের দিকেও এগোবে।

