নবদ্বীপে কোনো টেন্ডার ছাড়াই পঞ্চায়েতের কলের পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ। তৃনমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে
মলয় দে নদীয়া :-কোনো রকম টেন্ডার ছারাই পঞ্চায়েতের কলের পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে।
এমনি চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমুল পরিচালিত নবদ্বীপ ব্লকের
চর মাঝদিয়া চর ব্রক্ষ্মনগর পঞ্চায়েতের বিরুদ্ধে ।
স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের
অভিযোগ গত বেশ কয়েকদিন ধরেই এইব এলাকার মাটির নীচ থেকে পাইপ তুলে বিক্রি করে দিচ্ছে পঞ্চায়েতের প্রধান ।
আজ সকালে আবার সেই পাইপ তুলে নিয়ে যাচ্ছিলেন কিছু ব্যাক্তি তখন বিজেপির কয়েকজন সেই গারি আটকে টেন্ডার বা বৈধ কাগজ পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি গাড়ির চালক।
ঘটনার খবর পেয়ে যায়
পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে যায় এবং তিনিও কোনরকম কাজগ দেখাতে পারেনি।
। তারপরই বিজেপির উপর হামলা করে তৃণমুলের কিছু দুষ্কৃতি মারধর করা হয় তাদের ।
যদিও পঞ্চায়েত প্রধান রীনা দাস জানান এটি সম্পুর্ন মিথ্যা অভিযোগ আমাদের পঞ্চায়েতে কোনরকম দূর্নীতি বা অবৈধ কাজ হয় না। আমাদের সমস্ত রকম টেন্ডার করা আছে ।
পাশাপাশি তিনি আরও বলেন
আমার উপর বিজেপি হামলা করেছিল ।
সব মিলিয়ে একাধারে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সর্বত্র যেভাবে দূর্নীতি ও কেলেংকারীতে নাম জড়িয়েছে, তার ওপর নতুন করে পঞ্চায়েত ভোটের আগে নবদ্বীপের এই পঞ্চায়েতের বিরুদ্ধে এহেন অভিযোগের প্রভাব আগামী দিনে ভোট বাক্সে পরে কিনা তা দেখার সময়ের অপেক্ষা।

