মলয় দে, নদিয়া:- নবদ্বীপের দণ্ডপানিতলা ঘাট রোডে অষ্টম শ্রেণির এক ছাত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আটটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের দণ্ডপানিতলা ঘাট রোড এলাকায়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নাবালক ছাত্রের দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ওই বালক আত্মহত্যা করেছে না অন্য কোন রহস্য আছে তা অবিলম্বে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্র দেবজিৎ দাস সকাল ৬ টায় ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে যায়, এবং সাড়ে আটটা নাগাদ পড়া শেষ করে বাড়ি ফিরে আসে। তাঁর মায়ের কথায়, সকাল আনুমানিক দশটা নাগাদ ঘরের ভেতর থেকে পোড়া গন্ধ আসতে থাকে। ছুটে গিয়ে দেখেন ছেলে অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। পাশাপাশি খবর দেওয়া হয় পেশায় হকার বাবা দুলাল দাস কে। ঘটনার খবর পেয়ে তিনিও ছুটি আসে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। বাবা দুলাল দাস জানায়, আমার ছেলেটাকে কিভাবে ফন্দি করে মারলো আমি কিছুই জানিনা। তিনি আরো বলেন, আমার স্ত্রীর আমার সংসারে মন নেই। তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আমার স্ত্রী ছাড়া আর কে করবে বলে তিনি জানালেন।

