নদীয়ার শান্তিপুরে আবারো গৃহস্থবাড়ি থেকে উদ্ধার বিষধর কালাচ

মলয় দে নদীয়া ঃ-আবারো গৃহস্থবাড়ি থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ! পরিবারে রীতিমতো আতঙ্ক! উদ্ধার কার্যের শেষে যথেষ্টই স্বস্তি পরিবারে। ঘটনাটি শান্তিপুর বাইগাছি সেন পাড়া এলাকায়, জানা যায় ওই এলাকার বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির প্রাচীরের কাছে জমিয়ে রাখা ইটের গাদার ভেতরে বিষধর কালাচ সাপটিকে লক্ষ্য করে তার পরিবারের লোকজন এরপর আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। পরিবারের কাছে বনদপ্তরের ফোন নাম্বার না থাকায় অবশেষে তারা ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ঘটনাস্থলে পৌঁছায় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা তারপর বেশ খানিকটা সময়ের চেষ্টাই উদ্ধার হয় ওই বিষধর কালাচ সাপটি। এ বিষয়ে উদ্ধারকারী অনুপম সাহা জানান, গত দু’বছর আগে থেকেই বিষধর কালাচ সাপ শান্তিপুরের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। কালাচ সাপ মূলত রাতের বেলাতেই দেখা যায় দিনের আলোয় এদের দেখা যায় না কোন কারণে ইঁটের গাদার ভেতরে আশ্রয় নিয়েছিলো। সাপটিকে উদ্ধার করা হলো, এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বিটের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।