নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকায় একটি কাঠের গোডাউনে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড

মলয় দে নদীয়া :-
নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকায় একটি কাঠের গোডাউনে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, গতকাল রাএি ঠিক দশটা নাগাদ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের বসবাসকারী স্থানীয় বাসিন্দারা,ঘটনাস্থলে আসলে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা বিধ্বংসী আগুনের রূপ নিয়েছে এই অগ্নিকান্ড, তড়িঘড়ি খবর দেওয়া হয় কৃষ্ণনগর দমকল বাহিনী কে,খবর পাওয়া মাএই ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর দমকল বাহিনী এবং পরে আরও দুটো মোট তিনটে দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।।জানা যায়,বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে যায় গোটা কাঠের গোডাউন টি,গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লাগে বলে জানা যায়, আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়,এখন সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে ওই কাঠের গোডাউনের মালিক ও তার পরিবার।। কী থেকে আগুন লাগলো তারই তদন্তে নেমেছে
কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।