নদীর চরে আটকে পণ্যবাহী জাহাজ

আচমকা নদীর চরে আটকে গেল পণ্যবাহী জাহাজ। ঘটনাটি ঘটেছে আজ বুধবার হাওড়ার গরচুমুকে। জানা গেছে আজ সকাল দশটা নাগাদ হুগলি নদী দিয়ে একটি জাহাজ যাচ্ছিল কলকাতা বন্দর অভিমুখে। ঠিক সেই সময় কলকাতা থেকে হলদিয়ার দিকে আরও একটি জাহাজ আসছিল। এর মধ্যে কলকাতা বন্দরগামী জাহাজটি অন্য জাহাজটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।সেটা গড়চুমুক পর্যটন কেন্দ্রের কাছে নদীর চরের দিকে চলে আসে। শেষ পর্যন্ত জাহাজটি চরে আটকে যায়। তা দেখতে ভিড় জমান আশপাশের বাসিন্দারা। তবে কি কারণে জাহাজটি আটকে গেল চালকের ভুল নাকি অন্য কোন কারন সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।