নদীয়া রানাঘাট 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র-যুব উদ্যোগে রক্তদান শিবির

মলয় দে নদীয়া:- বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র-যুব সংগঠন।একইসঙ্গে অরণ্য সপ্তাহ উপলক্ষে এ দিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তৃণমূলের যুব সংগঠন ও ছাত্র সংগঠনের উদ্যোগে। রানাঘাট পূর্বপাড়ের 18 নম্বর ওয়ার্ডে এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্ত দান করেন প্রায় 40 জন রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দোপাধ্যায় ,রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম সহ তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্ব বৃন্দ।