গত দু’বছর আগে অ্যাক্সিডেন্টে ডান পায়ের অংশ হারিয়েছেন নদীয়ার রানাঘাটের বাসিন্দা রাকেশ সর্দার। সেই থেকে তিনি বাড়িতেই ,চলাফেরা করার সময় এমনকি নিত্য কাজেও তাকে অন্যের সাহায্য নিতে হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড থাকা সত্ত্বেও ঘুরছেন এই হাসপাতালের দরজা থেকে অন্য হাসপাতালের দরজা কিন্তু পাচ্ছেন না চিকিৎসা পরিষেবা। দু বছর যাবত এভাবেই তিনি বিনা চিকিৎসায় আছেন এমনকি পাননি কোন আর্থিক সহযোগিতাও। যে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয়েছিল সাধারণ মানুষের চিকিৎসার জন্য সেই কার্ডেই নাকি মিলছে না পরিষেবা।
এ বিষয়ে রাকেশ সর্দার এবং তার পরিবার জানালেন যে স্বাস্থ্য সাথী কার্ডে প্রথম কয়েকদিন পরিষেবা দেওয়া হলেও তারপর আর চিকিৎসা পাওয়া যায়নি।
কিভাবে চিকিৎসার খরচ যোগাবেন বুঝে উঠতে পারছেন না। রাকেশ সর্দার জানালেন যে তার একটাই দাবি যে তাকে যেন চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া হয়, যাতে তিনি সঠিকভাবে তার পায়ের চিকিৎসাটুকু করাতে পারেন।

