নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়া রানাঘাটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
নদীয়ার রানাঘাটের পরিমল ভবনে রাজ্যের তৃণমূল মহিলা সমর্থকদের ডাকে একটি সমাবেশে হাজির হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। উক্ত সভায় রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। এদিনের এই সময় বেশি উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, সভাধিপতি রিক্তা কুন্ডু, সহ আরো অনেকে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের তৃণমূল সংগঠনকে আরো সক্রিয় করে তুলতে ই তাদের এই উদ্যোগ।

