নদীয়া জেলার কল্যাণী পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের ঝিলপার এলাকায় একটি হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে দুষ্কৃতী হামলার অভিযোগ। অভিযোগ গতকাল রাতে ওই মন্দিরে চড়ানো হয় একদল দুষ্কৃতী, মন্দিরে থাকা ভক্তদের অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি মন্দিরে ভাঙচুর চালায়। মন্দির নির্মাণকারী রাখাল মন্ডল ও তার ছেলে রাজশ্রী মন্ডলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি সোনিকা মন্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুষ্কৃতী। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছাড়লো হুমকি দিয়ে যায় ফের আসবে তারা। যত তাড়াতাড়ি সম্ভব তাদের ওই মন্দির এবং পাশে থাকা দোকান তুলে নিতে, না হলে ফল ভালো হবে না। ঘাবড়ে গিয়ে তারা ফোন করে কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক এডভোকেট অম্বিকা রায়কে। খবর পেয়ে রাতে এই ঘটনাস্থলে আসেন কল্যানী বিধানসভার বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় কল্যাণী থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে কল্যাণী থানার পুলিশ।

