নদীয়া চাপরা হৃদয়পুর এলাকায় বিজেপি কর্মী খুনের রহস্য উন্মোচনে এসে সিবিআই বিক্ষোভের মুখে পড়লো এলাকাবাসীর

মলয় দে নদীয়া:- সিবিআই এর তদন্তকারী দলকে ঘিরে বিক্ষোভ। নদীয়ার চাপড়া ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতের ঘটনা।
গত ১৪ই মে নদীয়ার চাপড়া থানার হৃদয়পুর এ ধর্ম মন্ডল নামে এক বিজেপি কর্মীকে মারধর করে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ১৬ই মে ধর্ম মন্ডল মারা যায়।
সেই তদন্তে আসে সিবিআই। আজ সকালে হৃদয়পুর পঞ্চায়েতে তল্লাশি চালাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে সিবিআই দল।