মলয় দে নদীয়া:- আজ এস ইউ সি আই কমিউনিস্ট দলের চাপড়া লোকাল কমিটির পক্ষ থেকে চাপড়া ব্লক এর সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে মেরামত করার দাবিতে এবং কৃষ্ণনগর করিমপুর রোড এর সিনগর মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত কংক্রিট ঢালাই রাস্তার দাবিতে এবং চাপড়া বাজারে রাস্তায় যাতে জল জমতে না পারে তার জন্য নিকাশি ব্যবস্থা করার দাবিতে চাপড়া ব্লক অফিসে বিক্ষোভ ও বিডিও কে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচি হলেও বিডিও ডেপুটেশন নিতে অস্বীকার করেন। বিডিও এই আচরণকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় চাপড়া লোকাল কমিটির ইনচার্জ মধুমিতা কুন্ডু বলেন এক মাসের মধ্যে বেহাল রাস্তা সরানো না হলে রাস্তা অবরোধের মধ্য দিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে বলেই জানান সংগঠনের পক্ষ থেকে।

