নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উঠলো এক ডাক্তাররে বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে চাকদার কালীগঞ্জ এলাকায়।
ঘটনা সূত্রে জানা গেছে, এদিন ওই নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে ওই অভিযুক্ত ডাক্তার বাড়িতে ঢুকে ১১ বছরের নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। মেয়েটির চিতকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসলে ডাক্তার চম্পট দেয়।
পরে নাবালিকার বাবা ফিরে এসে ডাক্তারের বাড়িতে চড়াও হন প্রতিবেশীরা।
অভিযুক্ত ডাক্তারের মা ও ভাই অভিযোগ করেন, নাবালিকার পরিবার-পরিজনেরা তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। এমনকি ডাক্তারকে বেঁধে রেখে মারধর করা হয়। জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা হাতানোর জন্য এধরনের কাণ্ড ঘটানো হয়েছে।
ভাঙচুরের পরে পঞ্চায়েত প্রধানের মধ্যস্থতায় সালিশি সভা ডেকে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়। কিন্তু দুদিন কেটে গেলেও তা আর হয়নি। বাধ্য হয়েই নাবালিকার পরিবার চাকদা থানার দ্বারস্থ হন। পুলিশ অভিযুক্ত ডাক্তারের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর ভাইকে আটক করে। পাশাপাশি নিগৃহীত নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়েছে।নদীয়া চাকদহ নাবালিকার শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে

