নদীয়ার হাঁসখালিতে মিড ডে মিলের চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী চুরি

নদীয়ার হাঁসখালিতে মিড ডে মিলের চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী চুরি

মলয় দে নদীয়া:- নদিয়া হাঁসখালি থানার গোবিন্দপুর জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল চুরি ।
আজ সকালে বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনিরা এসে দেখে যে তাদের স্কুলে মিড ডে মিলের ঘরের ও অফিসের তালা ভাঙা এবং বারান্দার গ্রিল ভেঙে চাল ডাল তেল এবং বাচ্চাদের সাবান এবং দামি একটি প্রজেক্টর বাচ্চাদের ক্লাস করানোর জন্য সরকার থেকে দেওয়া সেটিও চোরেরা নিয়ে যায় চোরেরা ছাড়েনি সরকারি একটি পুরস্কার সেটাও তারা সঙ্গে করে নিয়ে গেছে তার সঙ্গে একটি মাইকের মেশিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমাদের ।এই বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে ঢিলছোড়া দূরত্বে হাঁসখালি থানা কীভাবে এরকম ঘটনা ঘটল গ্রামবাসী ও অভিভাবকরা হতবাক এরকম ঘটনা আগে কখনও হয়নি এই প্রথম । সরকার দুয়ারে রেশন দিচ্ছে কিন্তু অভাব কমছে না মানুষের তাই জানালেন গ্রামবাসীরা, তদন্তে হাঁসখালী থানার পুলিশ।