নদীয়ার হবিবপুরে নদিয়া দক্ষিণ বিজেপি এসি মোর্চার সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুই দুষ্কৃতি
মলয় দে নদীয়া :-আজ রাতে আজ রাতে নদীয়ার দক্ষিণ জেলা বিজেপি মোর্চার সভাপতি অঙ্কুর সরকারের লক্ষ্য করে দুই দুষ্কৃতী গুলি ছোড়ে।
এ বিষয়ে অঙ্কন বাবু বলেন তিনি চাকদায় দলীয় একটি সভা করে ফিরছিলেন ফুলিয়ার বাড়িতে হবিপুরের আগে দোয়ার পাড়ে হঠাৎ 2 যুবক মোটরসাইকেল করে এসে তার গাড়ি থামানোর জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করার পরেই গাড়ির পেছনে ডান দিকে একটি অংশে বিভক্ত আওয়াজ হয়, হবিবপুরে গাড়ি থামিয়ে লক্ষ্য করেন বুলেটের মতন কিছু একটি গর্ত হয়েছে। ঘটনাস্থল থেকে এমএলএ এমপিদের ফোন করলে তারা, লিখিত অভিযোগের পরামর্শ দেন ঘটনাস্থলে পুলিশ এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। এরপর রানাঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান বিজেপি মোর্চার সভাপতি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

