নদীয়ার শিমুরালি গ্রাম পঞ্চায়েতের নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “দুয়ারে সরকার”

মলয় দে নদীয়াঃ- পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার যে কর্মসূচি চলছে তার তৃতীয় দিনে নদীয়া জেলার শিমুরালি গ্রাম পঞ্চায়েতের “দুয়ারে সরকার” কর্মসূচি অনুষ্ঠিত হলো শিমুরালি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধার পাশাপাশি, করোনা আবহে মানুষকে সচেতনতার বার্তা দেয়া হয়েছে এই কর্মসূচি থেকে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করা হয়েছে এই কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন, কল্যাণীর বিডিও দ্বীপ চ্যাটার্জী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুনীতি দাস, শিমুরালি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডল চাকদহ থানার পুলিশ প্রশাসন। শিমুরালি দুয়ারে সরকার কর্মসূচিতে আজ লক্ষীর ভান্ডার প্রকল্প ছাড়াও স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।