মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগিরতি তীরবর্তী নৃসিংহপুর ঘাটে শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে হরিপুর পঞ্চায়েতের সহযোগিতায়
ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পরিচালনায় বন্যা নৌকাডুবি অগ্নি নির্বাপন সমস্ত বিষয়ে মক টেস্টের আয়োজন করা হয়।
যেখানে, ভাগীরথী পারাপার হওয়া বিভিন্ন যাত্রী সাধারণ এবং স্থানীয় মাঝি মল্লারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই ঘাটেই অতীতে নৌকা ডুবির কালো ছায়া আজও সকলের স্মৃতিতে। সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য ও যাত্রী পারাপার এই ঘাটকে বেছে নিয়েছেন তারা। পঞ্চায়েত প্রধান সভা সরকার বলেন, সমস্ত পঞ্চায়েত সদস্য বিডিও প্রণয় মুখোপাধ্যায়, এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট কুইক রেস্পন্স টিম, অগ্নি নির্বাপন দপ্তর, বৈদ্যুতিক দপ্তর সহ বিভিন্ন দপ্তর একযোগে কিভাবে কাজ করতে পারেন তাই দেখানো হলো আজ।

