নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২নং নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া বিহারিয়া এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে এক দুঃসাহসিক চুরি।

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২নং নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া বিহারিয়া এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে এক দুঃসাহসিক চুরি।
ওই মন্দির স্থানীয় বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব প্রামাণিকের নিজস্ব হলেও ওই এলাকার সকল ভক্তবৃন্দের নিত্য আনাগোনা।
গতকাল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহজনক কিছু লক্ষ্য করেন নি।
শিবের তিনটে সোনার চোখ, গলার রুপোর হার রুপার সাপ,
রাধার নথ, টায়রা টিকলি সোনার এবং রুপোর মুকুট। কৃষ্ণের চূড়া বাঁসি বালা হার গোপালের মুকুট কোমরের চেন মিলিয়ে মোট আনুমানিক আট দশ ভরি রুপো, দেড় দু ভরি সোনা, এবং প্রণামী বাসে আনুমানিক আট দশ হাজার টাকা চুরি যায় বলেই জানিয়েছেন পরিবার প্রধান, বিপ্লব প্রামানিক।
তার মা কৃষ্ণা প্রামাণিক বলেন, পাঁচিলের উপরে লোহার পেরেক কেটে প্রবেশ করেছে বাড়ির মধ্যে, এরপর স্টিলের দরজা এবং কাঠের দরজার তালা ভেঙে আনুমানিক ভোট তিনটে থেকে চারটের মধ্যে এই ধরনের দুষ্কর্ম করেছে তারা। তবে ভগবানের গহনা কে নেবে এই ভেবে কখনো সিসি ক্যামেরার কথা ভাবা হয়নি, প্রতিবেশী একজনের সিসি ক্যামেরা রয়েছে তবে তাতে কিছু বোঝা গেছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে আসা শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।