নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে হিন্দু হাইস্কুলে চুরি মিড ডে মিলের বাসন।মিড ডে মিলের বাসন চুরি করার অভিযোগ শান্তিপুরের হিন্দু উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। এই নিয়ে তিনবার শান্তিপুরের স্কুলে মিড ডে মিলের বাসন চুরি গেল। স্কুল ঘরের তালা ভেঙে চুরির অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ কয়েক মাস আগেও নাকি স্কুল থেকে প্রচুর বই চুরি হয়ে গেছিল। এরপর সেই সমস্ত বই নাকি হাই স্কুলের তিন তালার ট্যাংকির পাশ থেকে উদ্ধার করা হয়। আর এবার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিভাগের মিড ডে মিলের বাসন চুরি হল। এই নিয়ে তিনবার বাসন চুরি করা হলো। স্কুলের কর্তৃপক্ষের অভিযোগ স্কুলের ভেতরের কেউ এই কাণ্ডে জড়িত। এর আগে যখন বই চুরি করা হয়েছিল সেই চোরকে পুলিশ ধরতে পেরেছিল। কিন্তু বারবার কে এরকম স্কুলের বাসন চুরি করছে,কেনই বা চুরি করছে সে বিষয়ে তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।

