মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে ষাঁড়ের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় উত্তেজনা এলাকায়
একটি ষাঁড়ের পায়ে কোপ মারার ঘটনায় উত্তেজিত হয়ে উঠলো নদীয়ার শান্তিপুর। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ষাঁড়টি। এরপর প্রতিবেশীরা এসে উদ্ধার করে ষাঁড়টিকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের চড় সারাগর এলাকায়।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। প্রতিবেশীরা জানায় এলাকার এক চাষী ওই ষাঁড়টিকে কোপ মারে। প্রতিবেশীরা জানায় ষাঁড়টি শান্তিপুরের ওই এলাকায় ঘুরে বেড়ায় এবং প্রতিবেশীরা তাকে খাবার দেয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। তিনি জানালেন এটি অত্যন্ত জঘন্যতম কাজ এবং এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে যে কাজটি করেছে ওই ব্যক্তির শাস্তি পর্যন্ত হতে পারে।

