নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে শিব মন্দিরে দুঃসাহসিক চুরি।
আবারো এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো নদীয়ার শান্তিপুরে। এবার চুরি নদী আর শান্তিপুরের প্রকাশ্য রাজপথে পাশে শহরের প্রাণকেন্দ্র কাশ্যপপাড়ায়।কাশ্যপ পাড়া মোড়ে, চামেলি ভট্টাচার্য্যর বাড়ির শিব মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি। ভট্টাচার্য পরিবারের অভিযোগ, তারা মা শিবলিঙ্গ গোপাল বামাক্ষ্যাপা সহ বেশ কয়েকটি প্রতিমার সোনার গয়না চুরি যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। প্রকাশ্য রাজপথের পাশে রাতের অন্ধকারে নাইটগার্ডের ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক সকলে।ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে খতিয়ে দেখে, বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লোহার গরাদ ভেঙে, সেই রড দিয়ে মন্দিরের তালা ভাঙ্গে দুষ্কৃতীরা, বেশ কিছু জুতোর ছাপ লক্ষ্য করেন । পরিবারের পক্ষে জানানো হয়েছে,রাত বারোটা পর্যন্ত তারা জেগে ছিলেন, ভোর পাঁচটায় প্রথম লক্ষ্য করেন ঠাকুর ঘরের দরজা খোলা, পরিবারের সদস্যরা জানায় যে সাইকেল ও অন্যান্য জিনিসপত্র বাড়ির বাইরেই থাকে কিন্তু কোনদিন এরকম চুরির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ। তবে এর একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায়, চিন্তিত শান্তিপুরবাসী। লাগাতার চুরির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনও ।

