নদীয়ার শান্তিপুরে শিকারে এসে জালে সুবিশাল গোখরো সাপ

শিকার ধরতে এসে জালে ধরা পরল সুবিশাল এক গোখরো সাপ তা দেখে রীতিমত আঁতকে উঠল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের চরসরাগর এলাকায়। তবে স্থানীয়দের অভিযোগ সরকারি মাইনে দিয়ে বনদপ্তরের কর্মীদের রাখা হয় কিন্তু যখন সাধারণ মানুষ বিপদে পড়েন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এমনকি বারংবার ফোন করেও তাদেরকে পাওয়া যায় না। তাদের আরো অভিযোগ স্থানীয় এক বাসিন্দা সত্য বিশ্বাস এর বাড়িতে একটি পায়রার বাসা আছে তাদের অনুমান সেখানেই গোখরা সাপ পায়রা খেতে এসেছিল তৎক্ষণাৎ স্থানীয়রা বনদপ্তরের ওয়েবসাইট থেকে নম্বর জোগাড় করে ফোন করলেও কোন কর্মী সেখানে এসে পৌঁছাননি। বারংবার ফোন করা সত্ত্বেও বনদপ্তর থেকে কেউ না আসায় অবশেষে স্থানীয় এক ব্যক্তি তৎপরতায় সাপটিকে জালে ধরা গেছে। মস্ত আকৃতির গোখরো সাপটিকে দেখে রীতিমতো আতঙ্কে এলাকার শিশুরাও। তাদের দাবি যদি বিপদের সময় সাধারণ মানুষ কোন সুযোগ-সুবিধা না পান তাহলে তারা কোথায় যাবেন।