নদীয়ার শান্তিপুরে রাস্তার পাশে অবৈধভাবে কাটা সরকারি গাছ উল্টে মৃত্যু পথচারীর,

নদীয়ার শান্তিপুরে রাস্তার পাশে অবৈধভাবে কাটা সরকারি গাছ উল্টে মৃত্যু পথচারীর, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সগুনা গ্রামের রাস্তার পাশে সরকারি একটি গাছ কুড়াল দিয়ে কাটছিলেন ওই এলাকার খালেক সেখ নামে 75 বয়সী এক বৃদ্ধ। শান্তিপুর বাগআঁচড়া থেকে নবদ্দীপ ভালুকা যাওয়ার প্রধান এই পথে লোকজনে খুব বেশি যাতায়াত করেন না। নিশুতি এই রাস্তার ঝোপের পাশে মানুষের আনাগোনা লক্ষ্য করে কিছুটা করে এগোচ্ছিলেন গাছ কাটার কাজে। গাছ কাটা সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগে ওই রাস্তা থেকে আগত একজনকে দেখে তিনি একটি ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন। নবদ্বীপ থানার অন্তর্গত পার্শ্ববর্তী বহির্চরা গ্রামের বাসিন্দা 35 বছর বয়সী খুরশেদ শেখ মোটরসাইকেল নিয়ে অন্য আর পাঁচটা দিনের মতন বাড়ির মুদিখানা দোকানের মাল নিতে এসেছিলেন বাগআঁচড়া গ্রামে, আর সেখান থেকেই বাড়ি ফেরার পথে আচমকা দমকা হাওয়ায় বেশিরভাগ অংশ কাটা ওই গাছটি চলন্ত মোটরসাইকেলের উপরে পড়ে সাথে সাথে মৃত্যু হয় ব্যক্তির। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে, মৃতদেহ তুলতে বাধা দেয় পুলিশকে তাদের দাবি। সরকারি গাছ প্রশাসনিক উদাসীনতায় প্রতিনিয়ত কাটা হয়ে থাকে, সবকিছু জেনেও চুপ থাকে পুলিশ। তাদের দাবি পুলিশের এক অংশের সঙ্গে চোরাচালানকারীদের যোগাযোগ রয়েছে। খালেক শেখের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষন অবরোধ এবং বিক্ষোভ চলে। শান্তিপুর এবং নবদ্বীপ থানার পুলিশ উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করছে। পলাতক খালেক সেখ নামের 75 বছর বয়সী ওই গাছ কাটা ব্যক্তি।