নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে কার্তিক পুজো,কার্তিক পূর্ণিমার পূর্ণ তিথিতে বাংলার বিভিন্ন বাড়িতে আজ পালিত হচ্ছে কার্তিক পুজো। নতুন বিয়ে হয়েছে এমন বন্ধুদের বাড়িতে আগের দিন রাত্রে বেলা কার্তিক ফেলে আসে পাড়ার ছেলেরা। রাত জেগে কার্তিক ঠাকুর বন্ধুদের বাড়িতে রেখে আসেন অনেকে। শুধু তাই নয় সাথে আবার লিখে দেওয়া হয় পূজোয় কি কি দিতে হবে এবং কতজন নিমন্ত্রন করে খাওয়াতে হবে। আর লিস্টে যা যা লিখে দেওয়া হবে সেই অনুযায়ী সব আয়োজন করতে হবে যার বাড়িতে কার্তিক ফেলে দেওয়া হবে সেই পরিবারকে। ভিডিওতে দেখুন কিভাবে একদল ছেলেরা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে কার্তিক ফেলে আসছে। নদীয়ার শান্তিপুরে এমনই একদল যুবক রাতজেগে নেমেছে পাড়ায় কার্তিক ফেলতে। আর ক্যামেরার সামনে এসে কি বলল তারা নিজেরাই শুনে নিন আপনারা।

