নদীয়ার শান্তিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক আদিবাসী শিশু কন্যার

মৌমিতা দেবনাথ,

নদীয়ার শান্তিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক আদিবাসী শিশু কন্যার
শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেলের পড়ে থাকা খোলা তার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল চার বছরের এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের বানকপাড়া এলাকার। এদিন শান্তিপুরের ওই এলাকায় পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে দুদিন বাদেই ছিল শ্রাদ্ধ, যার কারনে প্যান্ডেলে চলছিল ইলেকট্রিকের কাজ। এদিন সন্ধ্যাবেলা ওই প্যান্ডেলের সামনে প্রতিবেশীর ছেলেমেয়েরা খেলা করছিল। ঠিক তখনই ইলেকট্রিকের খোলা তারে শক লেগে মৃত্যু হয় চার বছরের শিশু কন্যাটির। জানা গেছে ওই শিশু কন্যাটির পিতার নাম প্রশান্ত সরদার তারা অত্যন্ত অভাবী এবং ওই ব্যক্তি রাজ্যের বাইরে কাজ করে। বিদ্যুতের তারে শক লেগে ওই স্থানে লুটিয়ে পড়ে চার বছরের ওই শিশু কন্যা। এরপর তৎক্ষণাৎ তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চার বছরের শিশু কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে গোটা এলাকার মানুষ।