মলয় দে নদীয়া:- আজ নদীয়ার শান্তিপুর শহরে বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গবাচর গ্রাম এবং শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বিজেপির 217 নম্বর বুথ সভাপতি হরি বিশ্বাসকে তৃণমূলের গুণ্ডাবাহিনী আচমকা তারপরে হামলা চালায় তাকে গাছের সাথে বেঁধে মারধর করা হয় বলে দাবি করে বিজেপি কর্মী-সমর্থকরা। এ প্রসঙ্গে শান্তিপুর শহর মন্ডল ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর জানান, এর আগেও একবার হরি বিশ্বাসের বাড়িতে জানলা দিয়ে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা ঘটে । থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়। তবে এবারে 24 ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করতে পারলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বিজেপির পক্ষ থেকে । গুরুতর আহত হরি বিশ্বাস জানান, গঙ্গার ভাঙ্গন বিষয় সম্পর্কিত একটি কথাকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করে 16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ছেলেরা । এরপর হঠাৎই লাঠি নিয়ে ছুটে আসে এবং সকলে মিলে বেদম প্রহার করে তাকে যা ওই অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার এবং পথচারীরা প্রত্যেকেই দেখেছে । এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।এলাকার সাধারণ মানুষ তাকে টুকটুকি করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে তিনি হসপিটালে ভর্তি রয়েছেন, গুরুতর অসুস্থ হয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
তৃণমূলের থেকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামাণিক অবশ্য এ দায় অস্বীকার করে বলে, গঙ্গার মাটিকাটা নিয়ে এর আগেও বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোল রয়েছে , তৃণমূলের ছেলেরা উপস্থিত ছিল না, দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

