নদীয়ার শান্তিপুরে ফের দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে ফের দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।
লাগাতার নদীয়ার শান্তিপুরে চুরির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। একের পর এক চুরিতে আতঙ্কিত শান্তিপুর। কিন্তু কোথায় পুলিশ প্রশাসন কি করছে তারা। দিনে দুপুরে রাতে বিরতি প্রশাসনের নজর এড়িয়ে চলছে চুরি। এবার ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো শান্তিপুরের একটি জামা কাপড়ের দোকানে। জামা কাপড়ের দোকানের পেছনে টিন কেটে বেশ কয়েক হাজার টাকার জামাকাপড় চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুরের কলেজপুরসংলগ্ন এলাকায়। শান্তিপুরের নতুনপাড়া এলাকায় বাসিন্দা শরিফুল শেখের অভিযোগ গতকাল রাত দশটা নাগাদ তিনি দোকান বন্ধ করে যান পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের পেছনে তিন কাটা এবং ভেতরে ঢুকে দেখেন যে সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। ওই ব্যক্তির অভিযোগ যে শীতের নতুন জামা কাপড় তিনি দোকানে তুলেছিলেন আর সেগুলোই চুরি গেছে। রাজপথের সামনে দোকান হওয়া সত্ত্বেও কিভাবে দোকান থেকে জিনিসপত্র চুরি হয়ে যায় তা বুঝতে পারছেন না কেউ। ওই ব্যক্তি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নিত্যদিন শান্তিপুরে বেড়ে চলেছে একের পর এক চুরি। তাতে রীতিমতো দুশ্চিন্তার ভাজ শান্তিপুরের ব্যবসায়ীদের কপালে। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যেভাবে একের পর এক চুরি হয়ে চলেছে তাতে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। পুলিশকে শুধুই তবে নিরব হয়ে দেখছে একের পর এক চুরি?