নদীয়ার শান্তিপুরে নিজের ভাইপোকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আচমকাই বৃহস্পতিবার সকালে নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়া এলাকায় এক তৃণমূল নেতা তার ভাইয়ের বাড়িতে গিয়ে ভাই বউ এবং ভাইপো ও ভাইকে মারধর শুরু করে বলে অভিযোগ। কিন্তু কি কারনে হঠাৎ তিনি এভাবে মারধর শুরু করলেন তা বুঝতে পারলেন না কেউ। শান্তিপুরের তৃণমূল নেতা সুদীপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি মাঝেমধ্যেই ভাই বউ এবং ভাইকে মারধর করে।
আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় এরপর শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী রেখা বিশ্বাসের অভিযোগ , মদ্যপান করে এসে প্রায়সই নাকি তাদের উপর এমন অত্যাচার করেন। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন।
ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।