নদীয়ার শান্তিপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

নদিয়ার শান্তিপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা,গভীর রাতে হঠাৎই একদল দুষ্কৃতীদের হানা, আচমকা ব্লাস্ট হয় টায়ার। সেই শব্দেই সকলের ঘুম ভেঙে যায়। নদীয়ার শান্তিপুরে তৃণমূলের বোধ সভাপতির বাড়িতে আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী এমনকি পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা পরিবারের সকলকে। স্থানীয়দের তদারকিতে অবশেষে প্রাণে বাঁচে তারা। নদীয়ার শান্তিপুরের তৃণমূলের বুথ সভাপতি সুমন মন্ডল, প্রতিদিনের মতোই রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিল সকলে। আচমকাই রাত যখন প্রায় দুটো তখনই সাইকেলের টায়ার বাস্ট করে, আর সেই আওয়াজ এই বাড়ির লোকজন উঠে দেখে বাড়ির ভেতরে আগুন জ্বলছে। এরপরেই তাদের চিৎকার চেঁচামেচি তে স্থানীয় মানুষেরা ছুটে আসে তাদের বাড়িতে। এরপর স্থানীয়দের তদারকিতে প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাড়ির ভেতরে সকলকে বাইরে নিয়ে আসে, রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডারই দুষ্কৃতীরা ব্লাস্ট করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। বুথ সভাপতি সুমন মন্ডল জানান যে তার কারো সাথে কোন রকম শত্রুতা নেই হতে পারে বিরোধীরা চক্রান্ত করে তাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।