নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে জামা কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি হলো ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা,আচমকা আগুনে পুড়ে ছারখার হল শান্তিপুরের একটি জামা কাপড়ের দোকান।এদিন স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখতে পায় শান্তি পুরের মেন স্টেশনের পাশে একটি জামা কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটু কাছে যেতেই তারা দেখলেন যে দাউ দাউ করে দোকানে জ্বলছে আগুন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা পাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে এরপর এই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসে পৌরসভার চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক। সকলের অনুমান যে শর্ট সার্কিট থেকেই এভাবে ভয়াবহ আগুন লেগে যায় দোকানে। স্থানীয় বাসিন্দারা জানায় যে এর আগে এই এলাকায় এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কখনোই ঘটেনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

