নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে গৃহস্থ বাড়িতে ফের দুঃসাহসিক চুরি।
ফের খবরের শিরোনামে নদীয়ার শান্তিপুর। কারণ সেই একই দুঃসাহসিক চুরি।ফের একবার নদীয়ার শান্তিপুরে বাড়িতে কেউ না থাকার গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের অন্তর্গত মাতাল গড় এলাকায়। ওই এলাকার বাসিন্দা পিনাকী দাসের অভিযোগ, তার স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনিও কাল রাতে স্বামীর সাথেই হাসপাতালে ছিলেন। বাড়িতে ছিল না কেউ আর সেই সুযোগেই বাড়িতে ঘটে যায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা। প্রয়োজনীয় কাজে তিনি যখন বাড়িতে আসেন তখন দেখতে পান বাড়ির দরজা খোলা এবং ঘরের ভেতর সব জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। তার অভিযোগ যে ওই সময় বাড়িতে নগদ ৮০ হাজার টাকা ছিল সেই টাকাও চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এরপর ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। আপাতত ওই দুষ্কৃতীদের তদন্ত চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। তবে এই নিত্যদিন যেভাবে শান্তিপুরে পর পর চুরির ঘটনা বেড়ে চলেছে তাতে রীতিমতো কপালে ভাঁজ শান্তিপুরের বাসিন্দাদের। নিত্যদিন চুরির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।

