নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে গভীর রাতে ৪০টি গাছ কাটার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।রাতের অন্ধকারে একটি দুটি নয় ৪০ টি গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ায় শান্তিপুর থানার ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অম্বর চড়ক এলাকায়। প্রায় বছর তিনেক আগে এলাকায় সরকারি জায়গায় গাছ লাগিয়েছিল একদল পরিবেশপ্রেমী যুবক। এদিন হঠাতই ভোরবেলা তারা দেখতে পায় যে গাছগুলো তারা লাগিয়েছিল প্রত্যেকটি গাছ কাটা অবস্থায় পড়ে আছে। এলাকার পঞ্চায়েত প্রধান বলেছেন যে যেখানে মৃত্যুদিন বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে চল্লিশটি গাছ কাটার মত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু রাতের অন্ধকারে এতগুলো গাছ কারা কাটলো সে বিষয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই পরিবেশ প্রেমীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে যত শীঘ্রই সম্ভব এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক।

