নদীয়ার রানাঘাট আনুলিয়ায় ছটি কুকুরকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাট আনুলিয়ায় ছটি কুকুরকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
রানাঘাটের আনুলিয়ায় ছটি কুকুরকে বিষ খাইয়ে হত্যা করার ঘটনায় উত্তেজিত হয়ে উঠল গোটা এলাকা। কোন কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে আবার কোন কুকুরকে বাশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল গ্রামবাসীরা। এক পক্ষ দোষীদের উপযুক্ত সাজা চাইছে আবার অপরপক্ষের অভিযোগ কুকুরদের উৎপাতে মানুষ বাড়ি থেকে বের হতে পারে না। তাই এই ঘটনায় কোন দোষ নেই। রানাঘাটের পশু সেবক সংস্থা ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি আহত কুকুরকে সুস্থ করে তোলে। একপক্ষ বেশ ক্ষোভে ফুসে উঠেছে আর এক পক্ষ ঘটনায় কোন দোষ দেখতে পাচ্ছেন না তাদের অভিযোগ যে বেশ কয়েকটি কুকুর দীর্ঘদিন যাবত এলাকার বহু মানুষকে কামড়েছে । দুই পক্ষের বাগ বিতন্ডায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল এলাকা।