নদীয়ার রানাঘাটে ফোন সারাতে দিয়ে বড়সড়ো বিপাকে পড়লেন এক ব্যক্তি

মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে ফোন সারাতে দিয়ে বড়সড়ো বিপাকে পড়লেন এক ব্যক্তি
বছরখানেক আগে সিমসহ একটি মোবাইল সারাতে দেন দোকানে আর সেটাই তার কাছে কাল হলো। ঘটনাটি নদীয়ার রানাঘাটের দয়াল নগরে। সিম সহ একটি মোবাইল ফোন প্রায় এক বছর আগে সারাতে দেন স্থানীয় বাসিন্দা। দীপক দেবনাথ। বাবলু সাহা নামে এক ব্যক্তির দোকানে তিনি তার ফোনটি সারাতে দেন তারপর থেকে ওই দোকানদার বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। যখনই দোকানে গিয়েছেন তখনই কখনো দোকান বন্ধ বা কখনো দোকানে ছিলেন না তিনি। এরপর ঘটে এক বিপত্তি পুলিশ এসে দীপক দেবনাথ কে বিভিন্ন বিষয়ে জেরা করতে শুরু করে। কিন্তু পুলিশ কেন তাকে জিজ্ঞাসাবাদ করছে তার কোন কুল কিনারা তিনি করতে পারছিলেন না অবশেষে তার মনে পড়ে প্রায় এক বছর আগে তিনি সিমসহ ফোনটি দোকানে সারাতে দেন। পুলিশ তাকে জানাই যে ওই সিমের সমস্ত তথ্য তার নামে দেখাচ্ছে। তিনি আরো জানান এক বছর আগে বাবা মারা যাওয়ার পর তিনি সিমটি তোলেন এবং তার স্ত্রী ওই ফোনটি ব্যবহার করত এর পরে তিনি ফোনটি সারাতে দেন বিভিন্ন অজুহাত দেখিয়ে দোকান মালিক তাকে আর ফোনটি দেয়নি। যদিও বিষয়টি দোকান মালিক পুরোপুরি অস্বীকার করেছেন।