নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
নদীয়ার রানাঘাটে পায়ে হেঁটে আবাস যোজনার তথ্য যাচাই করলেন ব্লক ভিডিও,
পায়ে হেঁটে গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন নদীয়া রানাঘাটের এক নম্বর ব্লকের বিডিও। পায়ে হেঁটে আবাস যোজনার তথ্য নিজে যাচাই করে দেখলেন রানাঘাটের এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার। তার সাথে ছিলেন ভূমি দপ্তর এবং রাজ্য দপ্তরের আধিকারিকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পেতে পারে সেই তথ্যই এ দিন যাচাই করে দেখলেন ব্লক বিডিও। রানাঘাটের পায়রাডাঙ্গা ১ নং ব্লকের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন বিডিও নিজে। হঠাৎ আচমকাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করলেন তিনি। গরিব দুস্থ প্রান্তিক মানুষদের আবাস যোজনায় নাম নথিভুক্ত করার আশ্বাস দেন বিডিও। নিজেদের দুয়ারে বিডিও কে পেয়ে খুশি সাধারণ মানুষ পাশাপাশি দ্বারা ধন্যবাদ জানালেন তাকে এবং নিজেদের সমস্যার কথাও তুলে ধরলেন বিডিওর কাছে। আগামী দিনেও বিভিন্নভাবে গরিব মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন রানাঘাট ১ নং ব্লকের বিডিও।

