মলয় দে নদীয়া :-এই প্রথম রানাঘাটে একমাত্র মহিলাদের রক্ত দান শিবির অনুষ্টিত হলো রানাঘাট পৌরসভায় রানাঘাট চূর্ণী অডিটোরিয়ামে। এই রক্তদান শিবিরে শুধুমাত্র মহিলারা রক্ত দান করেন। রক্তদান মহৎ দান সেই উক্তি কে সামনে রেখে রক্তদান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তর্পণ।ব্যবস্থাপনায় ছিলেন রানাঘাট শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন দেবাশীষ গাঙ্গুলি, বর্ণালী দে রায়, পৌরপতি কোশল দেব ব্যানার্জী, উপ পৌরপতি আনন্দ দে। শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পবিত্র ব্রহ্ম। সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব।

