নদীয়ার মোহনপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে গেটের সামনে ছাত্র বিক্ষোভ পড়ুয়াদের

মলয় দে নদীয়া:-উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছাত্র বিক্ষোভ এ পড়ুয়ারা , নদীয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় দুমাস ধরে উপাচার্য হীন অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়। যার কারণে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে , উপাচার্য না থাকায় পড়াশোনা থেকে গবেষণা সবকিছুই থমকে গিয়েছে ,ছাত্র ছাত্রীদের দাবি ফল প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন পদে বর্তমানে কেউ নেই , এছাড়াও স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে পরিস্থিতির কারণে এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন বার করা যায়নি এই উপাচার্যের অনুপস্থিতির কারণে, তাই তাদের দাবি রাজ্যপাল খুব তাড়াতাড়ি উপাচার্য নিয়োগ করে এই জটিল পরিস্থিতির থেকে মুক্ত করা হোক। সেই নিয়ে আজ আন্দোলন বিক্ষোভে ছাত্রছাত্রীরা। এই বিক্ষোভের জোরে কার্যত শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা আজ বিশ্ববিদ্যালয় ঢুকতে পারেননি। ছাত্র-ছাত্রীদের দাবি তারা যতক্ষণ উপাচার্য নিয়োগের লিখিত কোন আশ্বাস না পাচ্ছে ততক্ষণ এই আন্দোলন আগামী অনির্দিষ্ট কালের জন্য চলবে।