নদীয়ার মায়াপুর ইসকনের রাধাষ্টমী
সাড়ম্বরে নদীয়ার মায়াপুর ইসকনে পালিত হচ্ছে রাধা অষ্টমী। দূর দূরান্ত থেকে রাধাষ্টমী উপলক্ষে নদী আর মায়াপুর ইসকনে পুণ্যার্থীদের ঢল নেমেছে। সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশিনিরা। তবে সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস। সারা বছরই মায়াপুর ইসকনে অসংখ্য ভিড় জমে তবে বিশেষ দিন গুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো।সবমিলিয়ে গতকাল রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট ছিল মায়াপুর ইসকন মন্দির।

