নদীয়ার মাঝদিয়া রেলওয়ে স্টেশনের কালীমন্দিরে, দেড় ভরি সোনার গয়না চুরি করে চম্পট দিল চোর

নদীয়ার মাঝদিয়া রেলওয়ে স্টেশনের কালীমন্দিরে, দেড় ভরি সোনার গয়না চুরি করে চম্পট দিল চোর
নদীয়ার মাঝদিয়ায় রেলওয়ে স্টেশনে সমিতির কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। কালী মূর্তির সোনার চেন টিকলি সহ দেড় ভরি সোনার গয়না চুরি করে চম্পট দেওয়ার অভিযোগ দুষ্কৃতির বিরুদ্ধে। জানা গেছে মাজদিয়া রেলওয়ে স্টেশনে ভ্যানডার সমিতির এই মন্দিরে নিত্যদিন পূজো হয়। বিগত কয়েকদিন আগেই এই কালীমন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল সেই রেশ কাটতে না কাটতেই আবারো কালী মন্দিরে চুরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ সোনার গয়নার সাথে ক্যাশবাকসের নগদ ১৫ হাজার টাকা ছিল সেই টাকাও চুরি গেছে।পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। কে বা কারা রাতের অন্ধকারে এমন চুরির ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।