নদীয়ার মদনপুরে ২০ ফুট উচ্চতর সরস্বতী প্রতিমাকে পুজো, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ

মৌমিতা দেবনাথ,
নদীয়ার মদনপুরে ২০ ফুট উচ্চতর সরস্বতী প্রতিমাকে পুজো, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ
২৬ শে জানুয়ারি ছিল সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস। এক কথায় জোড়া উৎসবে মেতে উঠেছিল বঙ্গবাসী। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয়েছে সরস্বতী পূজা। আর নদীয়ার মদনপুরে চ্যাটার্জি পাড়াতে কৃষ্ণনগরের বুড়ি মায়ের আদলে কুড়ি ফুট উচ্চতা মা সরস্বতীকে পুজো করা হলো। যেখানে বিশেষ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই পূজায় উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ জানালেন, এবছর এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। তিনি জানালেন, সবচেয়ে তার ভালো লেগেছে ছোট ছোট খুদেরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং আগামী দিনে পুজো আরো ভালো হবে বলে জানালেন তিনি।