মৌমিতা দেবনাথ,
নদীয়ার ভীমপুরে পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার অস্ত্র
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে নদীয়ার ভীমপুরে উদ্ধার হল নাইন এমএম পিস্তলসহ দু রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভীমপুর থানার পুলিশ নায়াকুড়া স্কুল পাড়া থেকে সনাতন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যার কাছ থেকে উদ্ধার হয়েছে নাইন এমএম পিস্তল এবং দু রাউন্ড গুলি। ধৃত ঐ ব্যক্তিকে এরপর কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। ওই ব্যক্তিকে জেরা শুরু করেছে ভীমপুর থানার পুলিশ কিভাবে তার কাছে এই অস্ত্র এল এবং এই চক্রে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে ভীমপুর থানার পুলিশ। ভোটের আগেই অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

