নদীয়ার বেশ কিছু অংশ স্বাধীনতা দিবস আজ

মলয় দে নদীয়া- অনেক ঘাত প্রতিঘাতের পর1947 সালের 15 ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু সেদিনের সেই স্বাধীনতার স্বাদ পায়নি নদিয়া
জেলার বেশ কিছু অংশ। সেদিন নদিয়া জেলা ছিল অবিভক্ত পাকিস্তানের অঙ্গ।1947সালের দেশ ভাগের পর কোন এক অজানা কারণে নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় পাকিস্থানের।পরাধীনতার গ্লানি মোচনের পর আরো একবার পরাধীন হতে হয় নদীয়াবাসীকে।এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত প্রচেষ্টায় ভুল ভাঙ্গে ব্রিটিশরাজের।1947সালের 18ই আগস্ট পাকিস্তান থেকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় নদিয়া জেলা।1947সালের18 ই আগস্টই প্রথম নদীয়া জেলায় উত্তোলিত হয় তেরঙ্গা ঝান্ডা।স্বাধীন হয় নদীয়া বাসি।নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় ভারত রাষ্ট্রের।