নদীয়ার পায়রাডাঙ্গা রেলগেটে লরিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
আজ দুপুর ১ টা নাগাদ পায়রাডাঙ্গা একটি লরিতে ভয়াবহ আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় পায়রাডাঙ্গা রেলগেটের কাছে একটি লরির ওপর জেসিপি ছিল লরিটি যখন গেট দিয়ে ক্রস করছিল তখনই জেসিপির পাল্লা আর কারেন্টের তার পেচিয়ে যায়, যার ফলে কারেন্টের তারের সাথে জেসিপির সংঘর্ষের ফলেই ভয়াবহ আগুন ধরে যায় বলে জানালেন স্থানীয়রা। এরপর গাড়িটি চৌমাথার দিকে এগিয়ে যেতে থাকলে আগুন ছড়িয়ে যেতে থাকে এরপর স্থানীয় উকীনারা ক্লাবের সদস্যরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ঘটনায় আশেপাশে দোকানের কারো কোন রকমের ক্ষতি হয়নি। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড। স্থানীয় বাজারে যেখানে আগুন ছড়িয়ে পড়ে বাজারের দোকানদারদের সহযোগিতায় জলের সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয় এরপর। ঘটনায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে পায়রাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায়।